শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৩৫ জনের স্বেচ্ছায় রক্তদান

সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান করেছেন ৩৫ জন প্রশিক্ষনার্থী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহযোগীতায় 'অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় মানবতার ধর্ম ইসলাম' এই বাণীকে সামনে রেখে মঙ্গলবার (৩১ মে) ১৫৬ ব্যাচের ছাত্ররা দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেন । ইমাম প্রশিক্ষণ একাডেমী ভবনে রক্তদান কর্মসূচির শুভ সুচনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক শাহ নজরুল ইসলাম চৌধুরী ও সহকারী পরিচালক মোশাররফ হোসেন। রক্তদান কর্মসূচী পরিদর্শন করেন বাংলাদেশের রেড -ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সেক্রেটারী আবদুর রহমান জামিল ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাক্তার মোঃ আবু সালেহ খান। তারা স্বেচ্ছায় রক্তদানে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রশিক্ষনার্থীদের অভিনন্দন জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৩৫ জনের স্বেচ্ছায় রক্তদান

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২২

featured Image
সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান করেছেন ৩৫ জন প্রশিক্ষনার্থী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহযোগীতায় 'অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় মানবতার ধর্ম ইসলাম' এই বাণীকে সামনে রেখে মঙ্গলবার (৩১ মে) ১৫৬ ব্যাচের ছাত্ররা দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেন । ইমাম প্রশিক্ষণ একাডেমী ভবনে রক্তদান কর্মসূচির শুভ সুচনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক শাহ নজরুল ইসলাম চৌধুরী ও সহকারী পরিচালক মোশাররফ হোসেন। রক্তদান কর্মসূচী পরিদর্শন করেন বাংলাদেশের রেড -ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সেক্রেটারী আবদুর রহমান জামিল ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাক্তার মোঃ আবু সালেহ খান। তারা স্বেচ্ছায় রক্তদানে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রশিক্ষনার্থীদের অভিনন্দন জানান।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪