শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নবীপ্রেমিকদের প্রতিবাদে উত্তাল শাহজালালের নগরী

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়শা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতা নূপুর শর্মা এবং নাভিন কুমার জিন্দালের অশালীন বক্তব্যের প্রতিবাদে উত্তাল সিলেটের রাজপথ।

বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র জমিয়ত সিলেট মহানগর, জামিয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসা ও সচেতন আলেম সমাজ এর ব্যানারে পৃথক পৃথক এসব কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সেক্রেটারি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, মহানগর জমিয়ত নেতা হাফিজ কবির আহমদ, মহানগর ছাত্র জমিয়ত নেতা আবুল খয়ের প্রমুখ।

সচেতন আলেম সমাজ

বুধবার বিকেল সাড়ে ৫টায় নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আলেম ও মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ’ মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে, আসরের নামাজ শেষে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মজসিদের সামনে থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি ‘সিলেটের সচেতন আলেম সমাজের মানববন্ধনে এসে একাত্মতা পোষণ করে এবং কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কয়েক হাজার রাসুলপ্রেমী ও তাওহিদি জনতা বন্দরবাজারে সমবেত হন। মিছিলে মিছিলে এসময় প্রকম্পিত হয় পুরো বন্দরবাজার এলাকা।

সমাবেশে মুফতি আহমদ যাকারিয়া, মাওলানা ইকরামুল হক জুনায়েদ ও মাওলানা লুকমান হাকিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, মাওলানা আহমদ সগীর, মাওলানা হাবীব আহমদ শিহাব, মুফতি আহমদ যাকারিয়া, মাওলানা মনজুরে মাওলা, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুফতি জিয়াউর রহমান, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা রশীদ আহমদ, মাওলানা কবির আহমদ, সাংবাদিক রেজাউল হক ডালিম, মাওলানা আবু সাঈদ মুহাম্মাদ উমর, মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা সাইফ রাহমান, মাওলানা আদিব আহমদ, মাওলানা শেখ এনাম, মাওলানা এবাদ বিন সিদ্দিক ও আবু বকর সিদ্দিক প্রমুখ।

সমাবেশ শেষে মুনাজাত পরিচালনা করেন মুফতি সায়েম ক্বাসেমী।

[caption id="attachment_36185" align="aligncenter" width="472"] ভারতে মহানবী সা.কে নিয়ে কটুক্তিরপ্রতিবাদে কাজিরবাজার মারাসার বিক্ষোভ[/caption]

জামিয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসা

বুধবার বেলা ১২টায় বৃষ্টি উপেক্ষা করে মিছিল অংশ নেন মাদরাসার ছাত্রশিক্ষক ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার নেতৃত্বে মিছিলটি মাদরাসার ফটক থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হন।

জামেয়ার শিক্ষক মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আব্দুর রাহমান ইউসুফ, মাওলানা আব্দুল খালিক, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তারেক বিন হাবীব, মাওলানা হারুনুর রশীদ,মাওলানা মনসুর আহমদ প্রমুখ।

মানবব্ন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি মুসলমান নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন প্রিয় নবী (সা.)-কে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবি মুহাম্মদ সা.-কে নিয়ে অপমানজনক বক্তব্য কেউ দিলে কোনো একজন মুসলিমও সহ্য করতে পারেন না। এরই ধারাবাহিকতায় ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার অশালীন বক্তব্যে বিশ্বের সকল মুসলিম ফুঁসে উঠেছেন। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবীপ্রেমিকদের প্রতিবাদে উত্তাল শাহজালালের নগরী

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪