শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে সর্বস্তরের আলেমদের বিক্ষোভ

গোয়াইনঘাটে সর্বস্তরের আলেমদের বিক্ষোভ

ভারতের ক্ষমতাসীন বিজেপি'র মূখ্যপাত্র নুপুর শর্মা ও দিল্লি গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাটে সর্বস্তরের উলামায়ে কেরামের অংশগ্রহণে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩ টায় গোয়াইনঘাট উপজেলা সদরস্থ শহীদ মিনার প্রাঙ্গনে লেঙ্গুড়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ও গোয়াইনঘাট হুসাইনিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা জাকির হোসেনর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, রাধানগর মাদরাসার শিক্ষক, মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, ইত্তেহাদ টাইমস সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ, জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদের প্রধান মুফতি হেলাল আসহাব কাসেমী, তরুণ সমাজসেবক কামাল আহমদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক, মাওলানা শামীম আহমদ সারিঘাটি, মাওলানা আব্দুল আহাদ,জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য আব্দুল্লাহ মাহফুজ,ছাত্রনেতা আব্দুল্লাহ বিন দুলাল সহ আরো অনেকে।

প্রতিবাদ সভার পূর্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণর মাধ্যমে বিক্ষোভ মিছিল করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে সর্বস্তরের আলেমদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২২

featured Image

ভারতের ক্ষমতাসীন বিজেপি'র মূখ্যপাত্র নুপুর শর্মা ও দিল্লি গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাটে সর্বস্তরের উলামায়ে কেরামের অংশগ্রহণে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩ টায় গোয়াইনঘাট উপজেলা সদরস্থ শহীদ মিনার প্রাঙ্গনে লেঙ্গুড়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ও গোয়াইনঘাট হুসাইনিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা জাকির হোসেনর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, রাধানগর মাদরাসার শিক্ষক, মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, ইত্তেহাদ টাইমস সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ, জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদের প্রধান মুফতি হেলাল আসহাব কাসেমী, তরুণ সমাজসেবক কামাল আহমদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক, মাওলানা শামীম আহমদ সারিঘাটি, মাওলানা আব্দুল আহাদ,জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য আব্দুল্লাহ মাহফুজ,ছাত্রনেতা আব্দুল্লাহ বিন দুলাল সহ আরো অনেকে।

প্রতিবাদ সভার পূর্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণর মাধ্যমে বিক্ষোভ মিছিল করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪