শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে বৃদ্ধ খুন, আটক ১

গোয়াইনঘাটে বৃদ্ধ খুন, আটক ১

সীমান্ত এলাকা গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত অরেশ নমশূদ্র (৬৬) উপজেলার গোয়াইন গ্রামের নয়ান নমশূদ্রের ছেলে।

শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে গোয়াইন গ্রামের মো. জমির উদ্দিন'র দোকানের সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটে।

নিহতের ভাতিজী রিনা বিশ্বাস ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার চাচা অরেশ নমশূদ্র প্রতিদিনের ন্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে আসতে না আসতেই পূর্ব শত্রুতার জের ধরে উৎপেতে থাকা দুর্বৃত্তরা (অরেশ নমশূদ্র)'কে মেঘলাইট ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে শাহনুর নামের একজনকে গ্রেফতার করেছে।

শনিবার বিকেল সাড়ে ৬টায় ময়নাতদন্ত শেষে নিহত অরেশ নমশূদ্র'র লাশ সৎকার করার জন্য তার গ্রামের বাড়ি গোয়াইন গ্রামে নিয়ে আসলে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, গোয়াইন গ্রামের অরেশ নমশূদ্র আহতের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশ পরিদর্শন করে, ঘটনার সাথে জড়িত সন্দেহে শাহনুর নামের একজনকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: শ্যামল সিলেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে বৃদ্ধ খুন, আটক ১

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪