শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে অটো রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজার এলাকা থেকে এক সিএনজি অটো রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মো: জামু মিয়া (৪৫)।

তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তি পাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, সকালে এলকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মৃত দেহ উদ্ধার করেন। তাদের ধারণা করছেন ভোর রাতে কোন এক সময় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে গলা কেটে হত্যা করেছে। তিনি জানান, তার পরিবারের সাথে আলাপ করে জানেন জামু মিয়া খুব ভোরে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। একই সাথে তিনি এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছেন জানু মিয়া সুদের ব্যবসাও করতেন।

মৃত জামু মিয়ার ভাতিজা জসিম আহমদ জানান, জামু মিয়া বর্তমানে সিএনজি অটো চালানো কমিয়ে বর্গা চাষী হিসেবে কৃষি কাজ করতেন। তিনি বিয়ে করেছেন ২টি। বর্তমানে ২য় বউ এর সাথে সংসার করতেন।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং রহস্য উদঘাটন করে আসামীদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে অটো রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২২

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজার এলাকা থেকে এক সিএনজি অটো রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মো: জামু মিয়া (৪৫)।

তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তি পাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, সকালে এলকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মৃত দেহ উদ্ধার করেন। তাদের ধারণা করছেন ভোর রাতে কোন এক সময় অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে গলা কেটে হত্যা করেছে। তিনি জানান, তার পরিবারের সাথে আলাপ করে জানেন জামু মিয়া খুব ভোরে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। একই সাথে তিনি এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছেন জানু মিয়া সুদের ব্যবসাও করতেন।

মৃত জামু মিয়ার ভাতিজা জসিম আহমদ জানান, জামু মিয়া বর্তমানে সিএনজি অটো চালানো কমিয়ে বর্গা চাষী হিসেবে কৃষি কাজ করতেন। তিনি বিয়ে করেছেন ২টি। বর্তমানে ২য় বউ এর সাথে সংসার করতেন।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং রহস্য উদঘাটন করে আসামীদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪