শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পুলিশ সুপারকে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

সুনামগঞ্জের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম বলেছেন, আমি দীর্ঘ তিন বছর সুনামগঞ্জে দায়িত্ব পালন করেছি এই সময়ে আইনের ভেতর থেকেই সুনামগঞ্জ বাসীর সেবা করার চেষ্টা করেছি।

একজন সেবা প্রার্থী যেন সঠিক বিচার পান তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা সুনামগঞ্জ বাসীই ভাল জানেন।

শনিবার রাত ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার, আল হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস প্রমুখ।

পরে সম্বর্ধিত অতিথির হাতে সম্মাননা প্রদান করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপারকে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২২

featured Image

সুনামগঞ্জের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম বলেছেন, আমি দীর্ঘ তিন বছর সুনামগঞ্জে দায়িত্ব পালন করেছি এই সময়ে আইনের ভেতর থেকেই সুনামগঞ্জ বাসীর সেবা করার চেষ্টা করেছি।

একজন সেবা প্রার্থী যেন সঠিক বিচার পান তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা সুনামগঞ্জ বাসীই ভাল জানেন।

শনিবার রাত ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার, আল হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস প্রমুখ।

পরে সম্বর্ধিত অতিথির হাতে সম্মাননা প্রদান করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪