শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হোটেল শাবানের কক্ষে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

সিলেট নগরীর তালতলার একটি আবাসিক হোটেল কক্ষ থেকে জয় ভট্রাচার্য (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে নগরের তালতলা হোটেল শাহবানের ৩য় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জয় ভট্টাচার্য সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামত পুর গ্রামের নিশিত ভট্রাচার্যের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হোটেলের ৩য় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি।সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার ধারণ রাতে কোনো এক সময় ওই যুবক আত্মহত্যা করতে পারেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত সোমবার (১৫ আগস্ট) জয় ভট্টাচার্য হোটেলের ৩য় তলায় ৩০৯ নং রুমটি ভাড়া নেন। এই হোটেলে তিনি আগেও এসে থেকে গেছেন। বুধবার সকাল গড়িয়ে দুপুর হতে চললে হোটেলের স্টাফরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভেরত থেকে কোনো সাঁড়া শব্দ না পাওয়ায় হোটেল ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হোটেল শাবানের কক্ষে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২২

featured Image

সিলেট নগরীর তালতলার একটি আবাসিক হোটেল কক্ষ থেকে জয় ভট্রাচার্য (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে নগরের তালতলা হোটেল শাহবানের ৩য় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জয় ভট্টাচার্য সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামত পুর গ্রামের নিশিত ভট্রাচার্যের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হোটেলের ৩য় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি।সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার ধারণ রাতে কোনো এক সময় ওই যুবক আত্মহত্যা করতে পারেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত সোমবার (১৫ আগস্ট) জয় ভট্টাচার্য হোটেলের ৩য় তলায় ৩০৯ নং রুমটি ভাড়া নেন। এই হোটেলে তিনি আগেও এসে থেকে গেছেন। বুধবার সকাল গড়িয়ে দুপুর হতে চললে হোটেলের স্টাফরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভেরত থেকে কোনো সাঁড়া শব্দ না পাওয়ায় হোটেল ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪