শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুদের টাকার চাপ: তাহিরপুরে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জের তাহিরপুরে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহতের নাম ফয়সাল আহমদ সৌরভ (৩০)। তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেইসবুক আইডিতে সফিক নামের এক জনের সুদের টাকার চাপ সইতে না পেরে আত্মহত্যা করছেন বলে একটি পোস্ট দেন সৌরভ।

সৌরভ মৃত্যুর পূর্বে ফেইসবুক পোস্টে লিখেন- ''আমি গলায় দড়ি দিলাম তুই রফিকের লাগি, তুই আমারে কাবু করিয়া লাশ বানাইলি, তুই ভাল থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে, তিন লক্ষ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লক্ষ টাকা এখনও পায়। এই রফিক আর সফিকের লাগি আমি আত্মহত্যা করলাম। ভাল থাক আমার পরিবার। মা, ফাইজা আমায় ক্ষমা করো। মা বাবা, ভাই বোন তোমরা ক্ষমা করিও। বউ তোমাকে কিছু বলার নাই।'' ইতি এক কাপুরুষ!!!

পরে এলাকাবাসী তার এমন ফেসবুকে স্ট্যাটাস দেখে খোঁজ করে ঘন্টাখানেক পরে পাতারি গ্রামের এক ফাঁকা রাস্তায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত সুদখোর সফিক মিয়া পার্শ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সুদের টাকার চাপ: তাহিরপুরে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২২

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহতের নাম ফয়সাল আহমদ সৌরভ (৩০)। তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেইসবুক আইডিতে সফিক নামের এক জনের সুদের টাকার চাপ সইতে না পেরে আত্মহত্যা করছেন বলে একটি পোস্ট দেন সৌরভ।

সৌরভ মৃত্যুর পূর্বে ফেইসবুক পোস্টে লিখেন- ''আমি গলায় দড়ি দিলাম তুই রফিকের লাগি, তুই আমারে কাবু করিয়া লাশ বানাইলি, তুই ভাল থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে, তিন লক্ষ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লক্ষ টাকা এখনও পায়। এই রফিক আর সফিকের লাগি আমি আত্মহত্যা করলাম। ভাল থাক আমার পরিবার। মা, ফাইজা আমায় ক্ষমা করো। মা বাবা, ভাই বোন তোমরা ক্ষমা করিও। বউ তোমাকে কিছু বলার নাই।'' ইতি এক কাপুরুষ!!!

পরে এলাকাবাসী তার এমন ফেসবুকে স্ট্যাটাস দেখে খোঁজ করে ঘন্টাখানেক পরে পাতারি গ্রামের এক ফাঁকা রাস্তায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত সুদখোর সফিক মিয়া পার্শ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪