শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সয়াবিন তেলের লিটার ১৯২ টাকা

সয়াবিন তেলের লিটার ১৯২ টাকা
আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। ৭ টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকায় বিক্রি হবে। পাম তেল ৭ টাকা কমে প্রতি লিটার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল। পরে আজ মঙ্গলবার সংগঠনটি বিজ্ঞপ্তি দিয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দামের কথা জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সয়াবিন তেলের লিটার ১৯২ টাকা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২২

featured Image
আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। ৭ টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকায় বিক্রি হবে। পাম তেল ৭ টাকা কমে প্রতি লিটার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল। পরে আজ মঙ্গলবার সংগঠনটি বিজ্ঞপ্তি দিয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দামের কথা জানিয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪