শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ প্রতিষ্ঠার ৫৮ বছর পর ১মবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন এক নারী। যুগান্তকারী এই কাজে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল স্থানে প্রসংসার করছেন জনসাধারন।
জানা যায়, বৃহস্পতিবার (২৫আগষ্ট) বেলা ৪টায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিনা চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন। নবজাতক ও মা, দুজনেই সুস্থ আছেন। ৬ বছর পর সন্তান হওয়াতে পরিবারের মধ্যে আনন্দ উৎসব চলছে। মেয়েটির নাম রাখা হয়েছে মরিয়ম। নবজাতকের পরিবারকে অভিনন্দন জানাতে হাসপাতালে গিয়েছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নবজাতক ও তার মাকে নতুন পোশাক উপহার দেন। এ সময় সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করানো হয়।
১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সুযোগ ছিল না।
কখনো যন্ত্রপাতি থাকলে চিকিৎসক ছিল না আবার কখনো চিকিৎসক থাকলে যন্ত্রপাতি বিকল অবস্থায় ছিল। এর মধ্যে গত বছর অস্ত্রোপচারের জন্য কক্ষ তৈরি করার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতিও কেনা হয়। তবে তখন কোনো গাইনি কনসালটেন্ট না থাকায় এটি চালু করা যায়নি। চলতি বছরের মে মাসে একজন গাইনি কনসালটেন্ট হাসপাতালে নিয়োগ পাওয়ায় অস্ত্রোপচারের সুযোগ তৈরি হয়।
সন্তানের বাবা মতিউর রহমান বলেন, গত বুধবার রাতে আমার স্ত্রীকে এখানে নিয়ে আসি। তবে আমার স্ত্রীর শারীরিক সমস্যা থাকায় স্বাভাবিকভাবে সন্তান প্রসব হচ্ছিল না। পরে চিকিৎসকদের পরামর্শে সিজারের (অস্ত্রোপচারের) মাধ্যমে সন্তান প্রসব করা হয়। নিজ এলাকায় বিনা খরচে এমন সুবিধা পাওয়ায় আমি খুব খুশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, হাসপাতালটি প্রতিষ্ঠার পর প্রথমবার অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হলো। মা ও নবজাতক সুস্থ্য রয়েছে। এখন থেকে অন্তঃসত্তরা নারীরা প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করতে পারবেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত