শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে সাবেক আইজিপির আত্মীয়ের বাসায় ডাকাতি, যুবক গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোদাব্বির হোসেন চৌধুরীর ভাতিজার বাড়িতে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দিনগত রাতে এ তথ্য জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী। গ্রেফতারকৃত শিরন মিয়া শিবপাশা গ্রামের মোহন মিয়ার ছেলে। তিনি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। শিরনের জবানবন্দির বরাত দিয়ে ওসি) মো. মাসুক আলী জানান, শিরন মিয়াসহ কয়েকজন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজার বসত ঘরে দুদিন আগে ডাকাতি করে। এ ঘটনায় থানায় মামলা হলে শনিবার শিরনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে সাবেক আইজিপির আত্মীয়ের বাসায় ডাকাতি, যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২২

featured Image
হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোদাব্বির হোসেন চৌধুরীর ভাতিজার বাড়িতে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দিনগত রাতে এ তথ্য জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী। গ্রেফতারকৃত শিরন মিয়া শিবপাশা গ্রামের মোহন মিয়ার ছেলে। তিনি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। শিরনের জবানবন্দির বরাত দিয়ে ওসি) মো. মাসুক আলী জানান, শিরন মিয়াসহ কয়েকজন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজার বসত ঘরে দুদিন আগে ডাকাতি করে। এ ঘটনায় থানায় মামলা হলে শনিবার শিরনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪