শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২২
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৫শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম আব্দুল হাকিম। তিনি কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও গ্রামের তোরাব আলীর ছেলে। আজ রোববার ( ৪ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে টুকেরগাঁও গ্রামের উত্তর টুকেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা ) সুকান্ত চক্রবর্তী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদকের রুট চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত