শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ধর্মপাশায় জেলেদের হামলায় নিহত পাহারাদার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে বহিরাগত জেলেদের হামলায় তৌফিকুল ইসলাম নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সুনই জলমহালে এ ঘটনা ঘটে। নিহত তৌফিকুল একই ইউনিয়নের বেখইজুড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন সুনই জলমহালটি কুর্শিবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড ১৪২৮ বঙ্গাব্দ থেকে পরবর্তী ছয় বছরের জন্য ইজারা পায়। কিন্তু গত কিছুদিন ধরে বেড়িকান্দি ও বড়খলা গ্রামের বহিরাগত জেলেরা এই জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে নিয়ে যেতে থাকে। মঙ্গলবার বহিরাগত জেলেরা কয়েকটি নৌকা নিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য জলমহালে প্রবেশ করে। তখন তৌফিকুলসহ কয়েকজন পাহারাদার বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করে। কিন্তু বহিরাগত জেলেরা নিষেধ অমান্য করে পাল্টা পাহাদারদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তৌফিকুল পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হলে জলমহালে জাল ফেলে রাত ৮টার দিকে তৌফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তৌফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মরদেহের সুরতহাল করা করে ময়নামদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় জেলেদের হামলায় নিহত পাহারাদার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২২

featured Image
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে বহিরাগত জেলেদের হামলায় তৌফিকুল ইসলাম নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সুনই জলমহালে এ ঘটনা ঘটে। নিহত তৌফিকুল একই ইউনিয়নের বেখইজুড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন সুনই জলমহালটি কুর্শিবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড ১৪২৮ বঙ্গাব্দ থেকে পরবর্তী ছয় বছরের জন্য ইজারা পায়। কিন্তু গত কিছুদিন ধরে বেড়িকান্দি ও বড়খলা গ্রামের বহিরাগত জেলেরা এই জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে নিয়ে যেতে থাকে। মঙ্গলবার বহিরাগত জেলেরা কয়েকটি নৌকা নিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য জলমহালে প্রবেশ করে। তখন তৌফিকুলসহ কয়েকজন পাহারাদার বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করে। কিন্তু বহিরাগত জেলেরা নিষেধ অমান্য করে পাল্টা পাহাদারদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তৌফিকুল পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হলে জলমহালে জাল ফেলে রাত ৮টার দিকে তৌফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তৌফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মরদেহের সুরতহাল করা করে ময়নামদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪