শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট জেলা পরিষদ নির্বাচন: নাসির-মিসবাহুর, মুশফিক-রুমেনে ভরসা আওয়ামী লীগের

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেটের চার জেলায় নৌকার প্রার্থী হিসেবে ৩ নতুন মুখ বেছে নিলো আওয়ামী লীগ। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সভায় জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে বেছে নেয় কেন্দ্র। এছাড়া মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। হবিগঞ্জ জেলা পরিষদে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, জেলার সাবেক সভাপতি ও প্রশাসক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ ও বিএমএ’র সভাপতি, ডা. মুশফিক হুসেন চৌধুরী। এছাড়া সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। দলীয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। নাসিরের ওপরই আস্থা আ.লীগের: জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশের পর জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সমর্থন পেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও তাকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র দাখিল করেননি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন চাননি, প্রার্থী হননি। তাদের সবার আস্থায় ছিলেন নাসির উদ্দিন খান। তাদের মতো দলের মনোনয় বোর্ডও  নাসির উদ্দিন খানের ওপরই আস্থা রাখল।সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকেই দলীয় প্রার্থী ঘোষণা করল আওয়ামী লীগ।আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নৌকাপ্রতিক নিয়ে ভোটে নামবেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। দলের মনোনয়ন পেতে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন। অবশেষে তাদের পেছনে ফেলে চমক দেখালেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট লুৎফুর রহমান দলীয় টিকিটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর পর পদটি শূন্য ছিল। ফলে জেলা পরিষদের প্রথম প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রশাসক হিসেবে নিয়োগ পান। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে তিনিও দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। মৌলভীবাজারে মিসবাহুরেই ভরসা: জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মিসবাহুর রহমান ছাড়াও দলীয় মনোনয়ন জমা দিয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রহিম শহীদ (সিআইপি), জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ আহমদ, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। তবে শেষ পর্যন্ত মিসবাহুর রহমানকে চেয়ারম্যান পদে বেঁছে নিল আওয়ামী লীগ। হবিগঞ্জে নৌকার কাণ্ডারি  ডা. মুশফিক এই জেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, জেলার সাবেক সভাপতি ও প্রশাসক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ ও বিএমএ’র সভাপতি, ডা. মুশফিক হুসেন চৌধুরী। তার সঙ্গে মনোনয়ন চেয়েছিলেন, দলের জাতীয় পরিষদের সদস্য, হবিগঞ্জ পৌরসভার ৫ বারের সাবেক চেয়ারম্যান, হবিগঞ্জ সড়ক শ্রমিক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী। তবে দল ডা. মুশফিক হুসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। সুনামগঞ্জে রুমেন চমক: জেলা পরিষদে দলীয় মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। খায়রুল কবির রুমেন জানান, ‘আমি দলীয় মনোনয়নপত্র এখনও হাতে পাইনি, তবে দলের পক্ষ থেকে বার্তা ও ফোন দিয়ে জানিয়েছেন দায়িত্বশীলরা।খায়রুল কবির রুমেন বলেন, ‘আমি নিশ্চিত নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করব। অ্যাডভোকেট রুমেনসহ দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন ৬ নেতা। অন্যরা হলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সামছুন নাহার বেগম শাহানা, জেলা পরিষদের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ ও চন্দনা রানী। তবে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট। তিনি বলেন, নির্বাচন করতে সকল প্রস্তুতি রয়েছে।ইনশাল্লাহ, জয়লাভ করে শেখ হাসিনার হাত শক্তিশালী করব বলেন তিনি। আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১ টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন-ইসি গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট জেলা পরিষদ নির্বাচন: নাসির-মিসবাহুর, মুশফিক-রুমেনে ভরসা আওয়ামী লীগের

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪