শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
কাতারে ইউরোপ জমিয়ত নেতা মাওলানা জসিম উদ্দিন সংবর্ধিত
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২২
কাতারে সংবর্ধিত হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ'র অর্থ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন।
সম্প্রতি কাতারের একটি অভিজাত হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম কাতার শাখার নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন।
এসময় নেতৃবৃন্দ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা জসিম উদ্দিনের সাথে সংক্ষিপ্ত মতবিনিমন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি মাওলানা আব্দুল মতিন জালালী, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস শহীদ জমিয়তী, সহসভাপতি আলহাজ্ব সুলাইমান আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুকাররম হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, সিটি শাখার সহকারী সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আমজাদ হোসাইন, সুমাল শাখার অর্থ সম্পাদক হাফিজ রহমত উল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা আমজাদ হোসাই, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত