শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নাসির উদ্দিন খানই সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান

সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীনদল আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তার সম্ভাব্য একমাত্র প্রতিদ্বন্দ্বি শিক্ষাবিদ ড. এনামুল হক সরদার শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে নামছেন না।নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা দাখিল না করার সিদ্ধান্ত নিয়েছেন।ভোটের মাঠে শেষ পর্যন্ত ড. এনামুল হক সরদার থাকছেন না-এমন আভাস গণমাধ্যম। এ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় একটি পত্রিকায় 'নাসির খানকে ছাড় দিচ্ছেন ড. এনাম' শিরোনামে তথ্যবহুল সংবাদ ছাপা হয়। এ সংবাদের সত্যতা স্বীকার করেছেন ড. এনামুল হক সরদার নিজেই। তিনি বলেন, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না, বিধায় তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করবেন না। তবে, বৃহস্পতিবার দুপুুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান দলীয় নেতাদের নিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহকারি ড. এনামুল হক সরদার নির্বাচনে অংশগ্রহণ না করায় নাসির উদ্দিন খানের আর কোনো প্রতিদ্বন্দ্বি থাকছে না।বিনাবাধায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। দলীয় মনোনয়নপ্রাপ্তিতেও চমক দেখান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।তাঁর সঙ্গে সিলেট আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় মনোনয়ন চাইলেও আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসির উদ্দিন খানকে বেছে নেন। তাঁর হাতেই তুলে দেয়া হয় নৌকা প্রতিকের মনোনয়নদেলীয় মনোনয়ন পাওয়ার পর নাসির উদ্দিন খানকে সমর্থন জানান আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতারা। সেই সঙ্গে তাঁর বিজয়ে এক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তাঁরা। এক্ষেত্রেও চমক দেখান দলের ক্যারিসমেটিক নেতা নাসির উদ্দিন খান। আর ভোটে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকাটাই হচ্ছে সর্বশেষ চমক। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এ সময়ের মধ্যে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের মনোনয়নপত্র জমা পড়েছে। তবে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে কতজন জমা দিয়েছেন তা এখনই বলতে পারছি না।পরে বিস্তারিত জানানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নাসির উদ্দিন খানই সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪