শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনগরে দু'পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত, আটক ৩
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যের সাথে থাকা মধ্যস্থতাকারী আপন ২ ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া ও কাজল মিয়া। সন্ধ্যা ৭টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে। রাজু দাশের লোকজন জায়গায় গাছ রোপন করে দখলে নিলে ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ।
ঘটনার খবর পেয়ে এলাকার ইউপি সদস্য মো: লুৎফুর রহমান কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে রাজু দাশের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় ইউপি সদস্য সহ ৭ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৭টায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়া ও কাজল মিয়াকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত