শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জেলা পরিষদ নির্বাচন: সাবেক স্বামী-স্ত্রী'র বাজিমাত

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে আফতাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে ঘটিত সংরক্ষিত মহিলা আসনে শাহনাজ পারভীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা দুজন হলেন সাবেক স্বামী-স্ত্রী। সাধারণ সদস্য পদে স্বামী মো. আফতাব উদ্দিনের প্রতীক ছিল অটোরিকশা, আর তার সাবেক স্ত্রী শাহনাজ পারভীনের প্রতীক হরিণ। অবশ্য সম্প্রতি স্বেচ্ছায় অবসর নেওয়া স্কুলশিক্ষক শাহনাজ পারভীন সংরক্ষিত নারী আসনে অংশ নিয়েছেন। ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. আফতাব উদ্দিন (অটোরিকশা) মার্কায় পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান আকন্দ বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সংরক্ষিত আসন ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভীন হরিণ প্রতীকে পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা বেগম পেয়েছেন ১৩৭ ভোট। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পূর্বধলা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। সমাজসেবা অফিসার মুহিবুল্লাহ হক প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: যুগান্তর  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জেলা পরিষদ নির্বাচন: সাবেক স্বামী-স্ত্রী'র বাজিমাত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২২

featured Image
নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে আফতাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে ঘটিত সংরক্ষিত মহিলা আসনে শাহনাজ পারভীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা দুজন হলেন সাবেক স্বামী-স্ত্রী। সাধারণ সদস্য পদে স্বামী মো. আফতাব উদ্দিনের প্রতীক ছিল অটোরিকশা, আর তার সাবেক স্ত্রী শাহনাজ পারভীনের প্রতীক হরিণ। অবশ্য সম্প্রতি স্বেচ্ছায় অবসর নেওয়া স্কুলশিক্ষক শাহনাজ পারভীন সংরক্ষিত নারী আসনে অংশ নিয়েছেন। ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. আফতাব উদ্দিন (অটোরিকশা) মার্কায় পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান আকন্দ বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সংরক্ষিত আসন ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভীন হরিণ প্রতীকে পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা বেগম পেয়েছেন ১৩৭ ভোট। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পূর্বধলা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। সমাজসেবা অফিসার মুহিবুল্লাহ হক প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: যুগান্তর  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪