শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল মায়ের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটিরসাইকেল থেকে ছিটকে পড়ে পঞ্চাশোর্ধ রহিমা বেগমের মৃত্যু হয়েছে।   সোমবার(১৭ অক্টৈাবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের বিচঙ্গেরগাঁও মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহত রহিমা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাঁও খাসিয়াবাড়ি গ্রামের উসমান আলীর স্ত্রী।   পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ রহিমা বেগম চিকিৎসা শেষে সোমবার রাতে দোয়ারাবাজার থেকে তার ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিচঙ্গেরগাঁও মসজিদের সামনে আসামাত্র রাস্তার উপর আইল্যান্ডের সাথে ঝাঁকুনি খেয়ে রহিমা বেগম সিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল মায়ের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২২

featured Image
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটিরসাইকেল থেকে ছিটকে পড়ে পঞ্চাশোর্ধ রহিমা বেগমের মৃত্যু হয়েছে।   সোমবার(১৭ অক্টৈাবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের বিচঙ্গেরগাঁও মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহত রহিমা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাঁও খাসিয়াবাড়ি গ্রামের উসমান আলীর স্ত্রী।   পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ রহিমা বেগম চিকিৎসা শেষে সোমবার রাতে দোয়ারাবাজার থেকে তার ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিচঙ্গেরগাঁও মসজিদের সামনে আসামাত্র রাস্তার উপর আইল্যান্ডের সাথে ঝাঁকুনি খেয়ে রহিমা বেগম সিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪