শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বটেরখাল নদীতে ভাসছিল যুবকের মরদেহ

বটেরখাল নদীতে ভাসছিল যুবকের মরদেহ
সুনামগঞ্জের ছাতকে বটেরখাল নদী থেকে ভাসমান অবস্থায় (২২) বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ছাতক থানা পুলিশ উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বটেরখাল নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায়, বটেরখাল নদীর পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাতনামা যুবকের লাশ দেখে সকালে স্থানীয় লোকজনরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুপুরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহীন মিয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, এখনও লাশের পরিচয় মিলেনি। উদ্ধার করা যুবকের বয়স (২২) বছর হবে। কাঁদামাখা পুল প্যান্ট ছাড়া লাশের গায়ে কোন কাপড় ছিলনা। তিনি ধারণা করছেন লাশটি ২/৩দিন আগের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বটেরখাল নদীতে ভাসছিল যুবকের মরদেহ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২২

featured Image
সুনামগঞ্জের ছাতকে বটেরখাল নদী থেকে ভাসমান অবস্থায় (২২) বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ছাতক থানা পুলিশ উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বটেরখাল নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায়, বটেরখাল নদীর পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাতনামা যুবকের লাশ দেখে সকালে স্থানীয় লোকজনরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুপুরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহীন মিয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, এখনও লাশের পরিচয় মিলেনি। উদ্ধার করা যুবকের বয়স (২২) বছর হবে। কাঁদামাখা পুল প্যান্ট ছাড়া লাশের গায়ে কোন কাপড় ছিলনা। তিনি ধারণা করছেন লাশটি ২/৩দিন আগের।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪