শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্রসহ চার ভারতীয় আটক
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের বাঘাইছড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ৪ ভারতীয় নাগরীককে স্থানীয় জনতা আটক করে কুরমা বিজিবি ক্যাম্পের জোয়ানদের হাতে সোপর্দ করেছে।
আটককৃতরা হলেন, পুষ্পরাম রিয়াংয়ের ছেলে সতিন্দ্র রিয়াং(২১), বীরেন্ড রিয়াংয়ের ছেলে সম্রাট রিয়াং(২১), রাজেন্দ্র রিয়াংয়ের ছেলে সুমিরন রিয়াং(৩১)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সীমান্ত ঘেষা ইসলামপুর ইউনিয়ন সীমান্ত এলাকায় বাঘাইছড়া এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন যুবককে ঘুরতে দেখে স্থানীয় নাগরীকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান হোসেনকে জানান।
চেয়ারম্যান সুলেমান হোসেন ঘটনাটি জানতে পেরে, দুপুর দেড়টায় স্থানীয় নাগরিকদের নিয়ে অস্ত্রধারী ভারতীয় নাগরিকদের আটক করে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।
কুরমা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামের সাথে আলাপ করলে, তিনি উর্ধ্বতন কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন তথ্য দিতে অপরগতা প্রকাশ করেন।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে কুরমা ক্যাম্পে যাই।
ইসলামপুরের বাঘাইছড়া থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরী ৬টি একনলা বন্দুক সহ চারজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এই অস্ত্র দিয়ে তারা বনের বানর ও শুকুর শিকার করে থাকে।
তিনি আরো জানান, শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়কের মাধ্যমে আইনানুগ ভাবে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত