শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ালো জামিয়া আঙ্গুরা
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২২
এ যেনো ভ্রাতৃত্বের এক প্রকৃষ্ট উদাহরণ। উখুওয়াহ'র অনুপম দৃষ্টান্ত। জামিয়া আঙ্গুরার সানবিয়া আম্মাহ ২য় বর্ষের ছাত্র ইকবাল হোসাইন হার্টের জটিল রোগে ভুগছিলো। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল চার লাখ টাকা।
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ইকবালের পক্ষে এতো টাকা যোগাড় করা কোনোমতেই সম্ভব ছিলো না।
তার পরিবার হাল ছেড়েই দিয়েছিলো। ছেলের অসুস্থতায় মাও ব্রেন স্টোক করে বিছানায় পড়ে যান। জীবনের আশা ছেড়ে দেওয়া ইকবালের পাশে দাঁড়ালো তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর।
মাদরাসার ছাত্র, শিক্ষক ও আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামবাসীর পক্ষ থেকে পুরো চিকিৎসাখরচ বহন করা হয়েছে। ইকবালের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রামধা থেকেও কিছু টাকা এসেছে।
ইকবালের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে সে ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জামিয়ার ফাজিল মুফতি আম্মার আহমদ।
জামিয়ার শিক্ষক ও সহায়তা ফাণ্ডের ব্যবস্থাপক মাওলানা ফরহাদ আহমদ সহায়তাকারী সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইকবালের আশু রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত