শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জিন্দাবাজারে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেট নগরীতে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। হামলার শিকার হওয়া সাংবাদিক শফি আহমেদ বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এ কাজ করেন।
এদিকে, সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক জিন্দাবাজারে রাস্তা অবরোধ করছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফুল কবীরের বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারে চোরকে নিয়ে সোমবার অভিযানে নামে পুলিশ। এসময় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় তারা। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করছে।   এ ঘটনার সংবাদের ছবি তোলতে গেলে ব্যবসায়ীরা সাংবাদিকদের বাঁধা দেন। এসময় সাংবাদিক শফি আহমেদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা।   এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন স্থানীয় সাংবাদিকরা। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানারভিারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলে দায়েদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহদিদার আলম নবেলসহ সাংবাদিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।  
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জিন্দাবাজারে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২২

featured Image
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেট নগরীতে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। হামলার শিকার হওয়া সাংবাদিক শফি আহমেদ বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এ কাজ করেন।
এদিকে, সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক জিন্দাবাজারে রাস্তা অবরোধ করছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফুল কবীরের বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারে চোরকে নিয়ে সোমবার অভিযানে নামে পুলিশ। এসময় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় তারা। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করছে।   এ ঘটনার সংবাদের ছবি তোলতে গেলে ব্যবসায়ীরা সাংবাদিকদের বাঁধা দেন। এসময় সাংবাদিক শফি আহমেদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা।   এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন স্থানীয় সাংবাদিকরা। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানারভিারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলে দায়েদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহদিদার আলম নবেলসহ সাংবাদিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।  
 
সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪