শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
গোয়াইনঘাটে ৩৯০০জন কৃষক পেলেন বীজ-সার
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২২
সীমান্ত এলাকা গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উক্ত বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।
অনুষ্ঠানে ৩ হাজার ৯০০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ, ২ হাজার ২০০ জন কৃষকের মধ্যে বোরো উফশী ধানের বীজ ও ডিএপি-১০ কেজি, এমওপি- ১০ করে সার বিতরণ করা হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত