শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাধবপুর অটোরিকশাকে বাসের ধাক্কা, চালক-যাত্রী নিহত
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২২
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বেজুড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নয়ন মিয়া(৩৮) ও অটোরিকশার যাত্রী ফটিক মিয়া(৪০)
ঘটনাস্থলেই মারা যান।
আহতরা হলেন, অটোরিকশার যাত্রী অসিম(৪০),রিপন(৩৫) ও প্রদীপ(৩৫) ।
নিহত ফটিক মিয়া মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ননের পিয়াইম গ্রামের মহারাজ মিয়ার ছেলে ও নয়ন মিয়া উপজেলার বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার এসআই রাজিব সাহা দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত