শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

জৈন্তাপুরে চোরাকারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বাইরাখেল সীমান্ত দিয়ে ভারতীয় গরু, মহিষ এবং ছাগল বাংলাদেশে নিয়ে আসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   সংঘর্ষের পর আহতদের মধ্যে ৮ জনকে স্থানীয় জনতা ঘটনাস্থল হতে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।   তারা হলেন নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কয়েছ আহমদ (২০) মৃত ইউসুফ আলীর ছেলে সিকন্দর আলী (৫০) ও আলাই মিয়া (৩৫), আব্দুল খলিলের ছেলে সুহেল আহমদ (৪০), হারিছ উদ্দিন (৪২), দেলোয়ার হোসেন (২০), এখলাস উদ্দিন (৪১) ফখরুল ইসলাম (৩৮)৷ এদের মধ্যে গুরুত্বর আহত কয়েছ আহমদ (২০) ও ফখরুল ইসলামকে (৩৮) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে এনে ভর্তি করা হয়েছে।   এদিকে ঘটনার খবর পেয়ে রাতে জৈন্তাপুর স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন, বাইরাখেল এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।   খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।   সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৩

featured Image
জৈন্তাপুরে চোরাকারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বাইরাখেল সীমান্ত দিয়ে ভারতীয় গরু, মহিষ এবং ছাগল বাংলাদেশে নিয়ে আসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   সংঘর্ষের পর আহতদের মধ্যে ৮ জনকে স্থানীয় জনতা ঘটনাস্থল হতে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।   তারা হলেন নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কয়েছ আহমদ (২০) মৃত ইউসুফ আলীর ছেলে সিকন্দর আলী (৫০) ও আলাই মিয়া (৩৫), আব্দুল খলিলের ছেলে সুহেল আহমদ (৪০), হারিছ উদ্দিন (৪২), দেলোয়ার হোসেন (২০), এখলাস উদ্দিন (৪১) ফখরুল ইসলাম (৩৮)৷ এদের মধ্যে গুরুত্বর আহত কয়েছ আহমদ (২০) ও ফখরুল ইসলামকে (৩৮) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে এনে ভর্তি করা হয়েছে।   এদিকে ঘটনার খবর পেয়ে রাতে জৈন্তাপুর স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন, বাইরাখেল এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।   খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।   সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪