শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আবারও নির্বাচন না করার ইঙ্গিত মেয়র আরিফের

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আবারও প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।বললেন, বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচন নয়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না।   শুক্রবার (১৯ মে) বিকালে মহানগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে পুলিশের বাধায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে পারেনি বিএনপি। বাধার মুখে বিএনপি নেতারা স্থান পরিবর্তন করে নগরের কোর্ট পয়েন্টে পথসভা করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিতে।   'উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়ন দাবিতে এ সমাবেশের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।   সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।   সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আবারও নির্বাচন না করার ইঙ্গিত মেয়র আরিফের

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৩

featured Image
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আবারও প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।বললেন, বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচন নয়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না।   শুক্রবার (১৯ মে) বিকালে মহানগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে পুলিশের বাধায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে পারেনি বিএনপি। বাধার মুখে বিএনপি নেতারা স্থান পরিবর্তন করে নগরের কোর্ট পয়েন্টে পথসভা করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিতে।   'উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়ন দাবিতে এ সমাবেশের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।   সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।   সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪