শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতা চাঁদ গ্রেফতার
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৩
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর হড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।
গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় দেওয়া এক বক্তব্যের জেরে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ ওঠে।
এরপর তার বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ৯টি মামলা হয়েছে। বিএনপির এই নেতার ওই বক্তব্যের পর গত ছয় দিন ধরে তার কোনও খোঁজ পাচ্ছে না বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আজ তাকে রাজশাহী থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত