শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন

সিলেট নগরীর ধোপাদিঘিপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকার শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।   নিহত গোবিন্দ দাস (৩৫) উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বাস করতেন।   ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ওই শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৩

featured Image
সিলেট নগরীর ধোপাদিঘিপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকার শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।   নিহত গোবিন্দ দাস (৩৫) উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বাস করতেন।   ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ওই শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪