শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে সরকার: মন্ত্রী ইমরান আহমদ

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বর্তমান সরকার কাজ করে আসছে। সমাজের অসহায় মানুষের কল্যাণে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে জনগণের কাছে পৌছে দিচ্ছেন।   আমাদেরকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে সব সময়ই প্রধানমন্ত্রী তাগিদ দিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং এর সুবিধা জনগণ ভোগ করছেন। বর্তমান সরকার অসহায় মানুষজনকে শতভাগ ভাতাসহ সব ধরনের সহযোগিতা করে আসছে।   তিনি মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থেলাসামিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচী আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।   গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমদ প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে সরকার: মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৩

featured Image
সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বর্তমান সরকার কাজ করে আসছে। সমাজের অসহায় মানুষের কল্যাণে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে জনগণের কাছে পৌছে দিচ্ছেন।   আমাদেরকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে সব সময়ই প্রধানমন্ত্রী তাগিদ দিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং এর সুবিধা জনগণ ভোগ করছেন। বর্তমান সরকার অসহায় মানুষজনকে শতভাগ ভাতাসহ সব ধরনের সহযোগিতা করে আসছে।   তিনি মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থেলাসামিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচী আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।   গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমদ প্রমুখ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪