শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হিরো আলমকে নিয়ে বিবৃতি: ১৩ রাষ্ট্রদূতকে তলব

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতির জেরে ১৩টি মিশনের রাষ্ট্রদূতদের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ জুলাই) ঢাকায় কর্মরত এই ১৩টি মিশনের প্রধানকে তলব করা হয়েছে। হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত ১৯ জুলাই ঢাকার ১৩ দূতাবাস ও হাইকমিশন বিবৃতি দেয়। দেশগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়ক টুইট করেছিলেন। এ প্রেক্ষিতে ভারপ্রাপ্ত মিশন প্রধানকে ইতোমধ্যেই তলব করা হয়েছে। গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকা প্রতীকের ব্যাজধারী কিছু তরুণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হিরো আলমকে নিয়ে বিবৃতি: ১৩ রাষ্ট্রদূতকে তলব

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৩

featured Image
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতির জেরে ১৩টি মিশনের রাষ্ট্রদূতদের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ জুলাই) ঢাকায় কর্মরত এই ১৩টি মিশনের প্রধানকে তলব করা হয়েছে। হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত ১৯ জুলাই ঢাকার ১৩ দূতাবাস ও হাইকমিশন বিবৃতি দেয়। দেশগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়ক টুইট করেছিলেন। এ প্রেক্ষিতে ভারপ্রাপ্ত মিশন প্রধানকে ইতোমধ্যেই তলব করা হয়েছে। গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকা প্রতীকের ব্যাজধারী কিছু তরুণ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪