শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে মিলল জকিগঞ্জের বৃদ্ধের লাশ

সিলেটে মিলল জকিগঞ্জের বৃদ্ধের লাশ
সিলেট শহরতলীর ধোপাগুল বাজার এলাকা থেকে জকিগঞ্জ উপজেলার গিয়াস মো. ইদ্রিস আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার শরিফাবাদ ভবেরতলা গ্রামে । বুধবার (৩০ আগস্ট) সকালে সাফা আল মারওয়া মার্কেটের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। সকাল ১০টার দিকে সিলেট মহানগর ‍পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ পাওয়ার খবর শুনে গিয়াস উদ্দিন (৩৭) নামের এক যুবক ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশটি তার বাবা ইদ্রিস আলীর বলে শনাক্ত করেন। তিনি জানান, তার বাবা অসুস্থ। রাতে বাসা থেকে বাইরে বের হয়ে আর ফিরেননি। সকালে খবর পেয়ে দেখি লাশটি আমার বাবার। এয়ারপোর্ট থানা পুলিশের এস আই গৌতম দাশ লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, ছেলে তার বাবার লাশ সনাক্ত করেছে। লাশটি তার হাতে তুলে দেয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মিলল জকিগঞ্জের বৃদ্ধের লাশ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৩

featured Image
সিলেট শহরতলীর ধোপাগুল বাজার এলাকা থেকে জকিগঞ্জ উপজেলার গিয়াস মো. ইদ্রিস আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার শরিফাবাদ ভবেরতলা গ্রামে । বুধবার (৩০ আগস্ট) সকালে সাফা আল মারওয়া মার্কেটের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। সকাল ১০টার দিকে সিলেট মহানগর ‍পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ পাওয়ার খবর শুনে গিয়াস উদ্দিন (৩৭) নামের এক যুবক ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশটি তার বাবা ইদ্রিস আলীর বলে শনাক্ত করেন। তিনি জানান, তার বাবা অসুস্থ। রাতে বাসা থেকে বাইরে বের হয়ে আর ফিরেননি। সকালে খবর পেয়ে দেখি লাশটি আমার বাবার। এয়ারপোর্ট থানা পুলিশের এস আই গৌতম দাশ লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, ছেলে তার বাবার লাশ সনাক্ত করেছে। লাশটি তার হাতে তুলে দেয়া হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪