শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শ্যালিকাকে বেড়াতে নিয়ে 'ধর্ষণ' দুলা ভাই আটক
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৩
সুনামগঞ্জের ছাতকে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই হাবিবুর রহমান (২৭) কে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ধর্ষিতা কিশোরীকে। লম্পট হাবিব উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের আবদুর রউফের ছেলে।
শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতণ দমন আইনে দায়ের করা মামলায় লম্পট হাবিবকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামে এক কিশোরীকে বিয়ে করে অভিযুক্ত হাবিবুর রহমান। বিয়ের পর থেকে হাবিব তার কিশোরী শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
গত ৩০ অক্টোবর হাবিব তার শ্যালিকাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। তাকে ফুসলিয়ে ধর্ষণ করে লম্পট দুলাভাই। এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে হাবিরের শাশুড়ি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ শুক্রবার সন্ধ্যায় উপজেলার নোয়ারাই এলাকা থেকে তাকে আটক করে। এসময় উদ্ধার করা হয় কিশোরি শ্যালিকাকেও।
এ ঘটনায় হাবিবুর রহমানের শাশুড়ি মেয়ের জামাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি শাখায় ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত