শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট-৩ আসন: ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন-ইহতেশামুল হক চৌধুরী দুলাল, কফিল উদ্দিন চৌধুরী, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী। এসময় ফখরুল ইসলাম এর মনোনয়ন স্থগিত করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।   রোববার যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।   এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন আফরোজ, শেখ জাহেদুর রহমান মাসুম, আতিকুর রহমান আতিক।   এর আগে আসনটি থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ জনের বাতিল, ১ জনের স্থগিত ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।   এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিন থেকেই প্রচারণা শুরুর সুযোগ পাবেন প্রার্থীরা। যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।   সিলেট জেলার-৬ আসনে মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-৩ আসন: ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৩

featured Image
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন-ইহতেশামুল হক চৌধুরী দুলাল, কফিল উদ্দিন চৌধুরী, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী। এসময় ফখরুল ইসলাম এর মনোনয়ন স্থগিত করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।   রোববার যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।   এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন আফরোজ, শেখ জাহেদুর রহমান মাসুম, আতিকুর রহমান আতিক।   এর আগে আসনটি থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ জনের বাতিল, ১ জনের স্থগিত ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।   এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিন থেকেই প্রচারণা শুরুর সুযোগ পাবেন প্রার্থীরা। যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।   সিলেট জেলার-৬ আসনে মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪