শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ১৯ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ১৯ দেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার গণভবনে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত ও প্যালেস্টাইনের রাষ্ট্রদূত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতিকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত