শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জে জেলা প্রেসক্লাবের পিঠা উৎসব সম্পন্ন
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৪
সুনামগঞ্জে জেলা প্রেসক্লাব আয়োজিত পিঠা উৎসব সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে অনুষ্ঠিত পিঠা উৎসবেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পিঠা উৎসব গ্রাম বাংলার একটি ঐতিহ্য। একেক অঞ্চলে একেক ধরনের পিঠা হয়। আর এই পরিচয় পাওয়া যায় পিঠা উৎসবের মাধ্যমে। কিন্তু এখানে সাংবাদিকরা এ ধরনের আয়োজন করবেন আমি বুঝতেই পারিনি। আমি অনেক আনন্দিত আপনাদের সাথে পিঠা উৎসবে যোগ দিতে পেরে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ।
জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলা প্রেসক্লাবের সাংবাদিক গণ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত