শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শাহজালাল উপশহরে বন্ধ ঘরে মিলল গৃহবধূর লা শ

সিলেট নগরীর শাহজালাল উপশহরের তালাবদ্ধ বাসা থেকে সুমাইয়া জান্নাত সুমি (২২) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।   বুধবার (২৮ ফেব্রুয়ারি) নগরের উপশহর ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।   নিহত সুমাইয়া জান্নাত সুমির পিত্রালয় সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামে। তার স্বামী ফ্রান্স প্রবাসী। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।   স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত গৃহবধূ কিছুদিন আগে উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছেন। তিনি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা।   মঙ্গলবার সন্ধ্যার ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে গলিত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে।   শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মরদেহটি পচে গেছে। যে কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না দেখার উপায় নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।   আমরা ক্লু উদঘাটনের চেষ্টা করেছি। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল উপশহরে বন্ধ ঘরে মিলল গৃহবধূর লা শ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪

featured Image
সিলেট নগরীর শাহজালাল উপশহরের তালাবদ্ধ বাসা থেকে সুমাইয়া জান্নাত সুমি (২২) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।   বুধবার (২৮ ফেব্রুয়ারি) নগরের উপশহর ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।   নিহত সুমাইয়া জান্নাত সুমির পিত্রালয় সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামে। তার স্বামী ফ্রান্স প্রবাসী। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।   স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত গৃহবধূ কিছুদিন আগে উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছেন। তিনি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা।   মঙ্গলবার সন্ধ্যার ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে গলিত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে।   শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মরদেহটি পচে গেছে। যে কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না দেখার উপায় নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।   আমরা ক্লু উদঘাটনের চেষ্টা করেছি। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪