শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশ না যাওয়ার শর্তে সিলেট বিএনপির দুই নেতাসহ ৫ জনের জামিন
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৪
রাজনৈতিক মামলা থেকে উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালতে জামিন পেলেন সিলেট বিএনপির শীর্ষ সারির দুই নেতানহ পাঁচজন।
নেতাদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েছ লোদী।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া শর্ত সাপেক্ষে তাদের দুজনের জামিন মঞ্জুর করেন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন ‘রাজনৈতিক মামলা’ থেকে উচ্চ আদালতের পর নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ৫ নেতা। এরই মধ্যে সিলেট মহানগর বিএনপির অন্যতম দুই শীর্ষ নেতাকে 'দেশের বাইরে না যাওয়ার শর্তে' জামিন দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে আদালত সূত্র।
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি আন্দোলনে করে। এ ঘটনায় নগরের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সিলেট মহানগরের ৫ জন নেতাকর্মীদের নিম্ন আদালত জামিন দিয়েছেন। তবে আমাদের মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন ও আমাকে বিদেশ না যাওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।
এরআগে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিম, লোদীসহ সিলেটের বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত