শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় রাশিয়া: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার (২৪ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। তিনি বলেন, প্রথম ধাপে ৬০ জন নিতে শ্রমিক চায়। এরপরে পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়ে কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায় রাশিয়া: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৪

featured Image
রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার (২৪ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। তিনি বলেন, প্রথম ধাপে ৬০ জন নিতে শ্রমিক চায়। এরপরে পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়ে কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪