শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১ জুন সিলেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৭৮ হাজার ১২৯ শিশু
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৪
জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট সিটি করপোরেশন।
বুধবার (২৯মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ডের ৩৪৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ১২৯ জনকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন।
১ জুন সকাল ১০ টায় নগরের বাগবাড়ীস্থ বর্ণমালা স্কুল কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। সর্বমোট ৭৮ হাজার ১২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নুর। এছাড়াও সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজীও এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত