শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জালালাবাদে ভারতীয় চিনি আটক
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৪
সিলেটে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
গত রোববার (১৮ আগস্ট) মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার এলাকায় পাঁচ লাখ টাকার মূল্যের একটি ট্রাকসহ চিনির বস্তাগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের মাধ্যমে এজাহার দাখিল হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত