শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শেখ হাসিনার সরকার উৎখাতের পর বাড়ল রেমিট্যান্স

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয় কমে গিয়েছিল ব্যাপকভাবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার পর এ আয়ের ধারা বাড়তে থাকে। চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে। ৪ থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার; তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার। এ কয়দিনে ১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার সরকার উৎখাতের পর বাড়ল রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৪

featured Image
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয় কমে গিয়েছিল ব্যাপকভাবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার পর এ আয়ের ধারা বাড়তে থাকে। চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে। ৪ থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার; তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার। এ কয়দিনে ১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪