শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

'ইউনিয়ন' থেকে ১ হাজার লোককে বিদেশ পাঠানো হবে: সিলেটে মন্ত্রী ইমরান আহমদ

সিলেটের বার্তা ডেস্ক:: বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে ১হাজার লোককে বিদেশে পাঠানো হবে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান গড়ে তুলতে বদ্ধপরিকর। আজ মঙ্গলবার (১০ মার্চ) কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেট অডিটোরিয়ামে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ‘প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রবাসীকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। সকাল ১২টায় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, উন্নতবিশ্বের ন্যায় ভবিষ্যতে আইটিশিল্পই হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সেই বিষয়টি বিবেচনা করে ও গুরুত্ব দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় সিলেটের তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। প্রধান অতিথি আরও বলেন, সিলেটের হাই-টেক পার্কে স্থানীয়সহ দেশ-বিদেশের আইটি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে কমংসংস্থান সৃষ্টি করবেন। সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, শাবিপ্রবি'র উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশ হাই-টেক পার্কের পরিচালক (যুগ্মসচিব) এ.এন.এম. সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেট'র প্রকল্প পরিচালক ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বেসিস'র সভাপতি সৈয়দ আলমাস কবির, ক্যাব'র সভাপতি শমী কায়সার, বিসিএস'র সভাপতি শাহিদুল ইসলাম মুনির, আইএসপিএবি'র সভাপতি এম.এ হাকিম, বাক্কো'র সাধারণ সম্পাদক তৌহিদ হোসাইন প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

'ইউনিয়ন' থেকে ১ হাজার লোককে বিদেশ পাঠানো হবে: সিলেটে মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪