শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

যুবলীগের মিছিল: এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি

ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের পর নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, চারজন উপ-পরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। অর্থাৎ, গত চার দিনে ফাঁড়িটিতে কর্মরত সব কর্মকর্তা ও সদস্যকেই বদলি করা হয়।

তবে পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ‘নির্দিষ্ট কোনো মিছিলের কারণে নয়, এটি নিয়মিত বদলির অংশ। গত চার দিনে ১ নম্বর ফাঁড়িতে কর্মরত মোট ২৭ জনকেই বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি।’

প্রসঙ্গত, গত ২১ আগস্ট সকালে ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন ময়মনসিংহ যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশও করেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।

এ ঘটনার পর ময়মনসিংহ যুবলীগের অন্তত ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুবলীগের মিছিল: এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের পর নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, চারজন উপ-পরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। অর্থাৎ, গত চার দিনে ফাঁড়িটিতে কর্মরত সব কর্মকর্তা ও সদস্যকেই বদলি করা হয়।

তবে পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ‘নির্দিষ্ট কোনো মিছিলের কারণে নয়, এটি নিয়মিত বদলির অংশ। গত চার দিনে ১ নম্বর ফাঁড়িতে কর্মরত মোট ২৭ জনকেই বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি।’

প্রসঙ্গত, গত ২১ আগস্ট সকালে ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন ময়মনসিংহ যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশও করেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।

এ ঘটনার পর ময়মনসিংহ যুবলীগের অন্তত ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪