শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চালিবন্দর ও নয়াবাজার থেকে ১১জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বহুল আলোচিত চালিবন্দর ও বিমানবন্দর এলাকার নয়াবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়েছে র‌্যাব-৯। শুক্রবার পৃথক পৃথক এ অভিযানে ১১জুয়াড়িকে আটক করা হয়। বিকালে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থানাধীন নতুন বাজার থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আক্কল হোসেন (৯), আব্দুল খালেক (৬৫), আব্দুল (৫০), মোহাম্মদ হোসেন (৬৫), হায়দার আলী (৩৫), আয়নাল হোসাইন (৩১) ও সেলিম মিয়া (২৭)। তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার চালিবন্দর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন- ফজলুল করিম ওরফে ফজলু (৪০), আল আমিন (২৫), মজিবর রহমান ওরফে মজি (৬১) ও কবির আহমদ (৪৫)। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চালিবন্দর ও নয়াবাজার থেকে ১১জুয়াড়ি আটক

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বহুল আলোচিত চালিবন্দর ও বিমানবন্দর এলাকার নয়াবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়েছে র‌্যাব-৯। শুক্রবার পৃথক পৃথক এ অভিযানে ১১জুয়াড়িকে আটক করা হয়। বিকালে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থানাধীন নতুন বাজার থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আক্কল হোসেন (৯), আব্দুল খালেক (৬৫), আব্দুল (৫০), মোহাম্মদ হোসেন (৬৫), হায়দার আলী (৩৫), আয়নাল হোসাইন (৩১) ও সেলিম মিয়া (২৭)। তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার চালিবন্দর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন- ফজলুল করিম ওরফে ফজলু (৪০), আল আমিন (২৫), মজিবর রহমান ওরফে মজি (৬১) ও কবির আহমদ (৪৫)। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪