শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নগরী থেকে র‌্যাবের হাতে মাদক মামলার আসামী সুবর্ণা আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী সুবর্ণাকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত সুবর্ণা আক্তার (২৫) সিলেটের দক্ষিন সুরমার খোজারখলা কাঁশবন এনাম মিয়ার কলোনীর মো. আছর উদ্দিন মন্ডলের মেয়ে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. সামিউল আলম। র‌্যাব সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর তালতলা এলাকার হোটেল বিলাশের সামনে থেকে তাকে গ্রেফতার করে। ধৃত সুবর্ণা জিআর-১১২/১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক) এর মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে র‌্যাব-৯ জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নগরী থেকে র‌্যাবের হাতে মাদক মামলার আসামী সুবর্ণা আটক

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২০

featured Image
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী সুবর্ণাকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত সুবর্ণা আক্তার (২৫) সিলেটের দক্ষিন সুরমার খোজারখলা কাঁশবন এনাম মিয়ার কলোনীর মো. আছর উদ্দিন মন্ডলের মেয়ে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. সামিউল আলম। র‌্যাব সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর তালতলা এলাকার হোটেল বিলাশের সামনে থেকে তাকে গ্রেফতার করে। ধৃত সুবর্ণা জিআর-১১২/১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক) এর মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে র‌্যাব-৯ জানিয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪