শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগালে নিউমোনিয়ায় মারা গেলেন জিন্দাবাজারের ব্যবসায়ী জামাল
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২০
প্রবাস বার্তা:: পর্তুগালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট নগরীর জিন্দাবাজারের ব্যবসায়ী জামাল আহমদ (ইন্নালিল্লাহি...রাজিউন)।
গতকাল বুধবার পর্তুগালের সান্তামারিয়া হাসপাতালে স্থানীয় সময় সন্ধা ৭টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি সিলেট নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটের সোনারতরী জুয়েলার্সের সত্ত্বাধিকারি ও নগরীর শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা।
জানা যায়, প্রায় এক মাস আগে পর্তুগাল পারি জমান। পর্তুগালে যাওয়ার পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত