শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটের পর এবার লকডাউন সুনামগঞ্জ

সিলেটের পর এবার লকডাউন সুনামগঞ্জ
নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের পর এবার লকডাউন ঘোষণা করা হয়েছে সুনামগঞ্জ জেলাকে। আজ রবিবার বিকাল ৪টার দিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে- করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে আরও বলা হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জররি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভুত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১২ এপ্রিল বিকাল ৫টা থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের পর এবার লকডাউন সুনামগঞ্জ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের পর এবার লকডাউন ঘোষণা করা হয়েছে সুনামগঞ্জ জেলাকে। আজ রবিবার বিকাল ৪টার দিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে- করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে আরও বলা হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জররি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভুত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১২ এপ্রিল বিকাল ৫টা থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪