শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মোগলাবাজার থানায় অসহায়দের হাতে খাদ্য তুলে দিলেন পুলিশ কমিশনার

সিলেটের বার্তা ডেস্ক:: মোগলাবাজার থানায় অসহায়দের হাতে খাদ্য তুলে দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। তিনি থানা পরিদর্শনে গেলে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নিজ উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম দেখে তাদেরকে উৎসাহ ও প্রেরণা প্রদান করেন। এসময় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া মোগলাবাজার থানা এলাকার করোনা (COVID-19) সংক্রান্ত খোঁজখবর নেন। পাশাপাশি পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি তদারকির জন্য ওসি আখতার হোসেনকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের নিরাপদ রাখার জন্য ডিউটিকালীন এবং অন্যান্য সময় যথাযথভাবে হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে নির্দেশনাও দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, মোগলাবাজার থানা, অফিসার ইনচার্জ, আখতার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাহাবুল ইসলাম প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মোগলাবাজার থানায় অসহায়দের হাতে খাদ্য তুলে দিলেন পুলিশ কমিশনার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২০

featured Image
সিলেটের বার্তা ডেস্ক:: মোগলাবাজার থানায় অসহায়দের হাতে খাদ্য তুলে দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। তিনি থানা পরিদর্শনে গেলে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নিজ উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম দেখে তাদেরকে উৎসাহ ও প্রেরণা প্রদান করেন। এসময় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া মোগলাবাজার থানা এলাকার করোনা (COVID-19) সংক্রান্ত খোঁজখবর নেন। পাশাপাশি পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি তদারকির জন্য ওসি আখতার হোসেনকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের নিরাপদ রাখার জন্য ডিউটিকালীন এবং অন্যান্য সময় যথাযথভাবে হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে নির্দেশনাও দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, মোগলাবাজার থানা, অফিসার ইনচার্জ, আখতার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাহাবুল ইসলাম প্রমুখ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪