শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

করোনায় আক্রান্ত দেশের প্রথম সাংসদ

করোনায় আক্রান্ত দেশের প্রথম সাংসদ

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রথম সংসদ সদস্য। আক্রান্ত সাংসদের বয়স ৬০ বছর।

তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নওগাঁ আসনের এমপি।

জাতীয় সংসদের একজন হুইপ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে গোপনীয়তার কারণে আক্রান্ত এমপির নাম প্রকাশ করেননি তিনি।

তিনি আরো জানান, আক্রান্ত সংসদ সদস্য সম্প্রতি তার নির্বাচনী এলাকা নওগাঁ থেকে রাজধানীর সরকারি বাসভবন ‘ন্যাম ফ্ল্যাটে’ উঠেন। এরপর বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ শুক্রবার তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য হোম কোয়ারেন্টাইনে আছেন বলেও জানান হুইপ।

এদিকে আক্রান্ত ওই সংসদ সদস্য বলেন, ‘এখনো রিপোর্ট হাতে পাইনি। তবে আইইডিসিআর থেকে আমাকে পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

করোনায় আক্রান্ত দেশের প্রথম সাংসদ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রথম সংসদ সদস্য। আক্রান্ত সাংসদের বয়স ৬০ বছর।

তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নওগাঁ আসনের এমপি।

জাতীয় সংসদের একজন হুইপ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে গোপনীয়তার কারণে আক্রান্ত এমপির নাম প্রকাশ করেননি তিনি।

তিনি আরো জানান, আক্রান্ত সংসদ সদস্য সম্প্রতি তার নির্বাচনী এলাকা নওগাঁ থেকে রাজধানীর সরকারি বাসভবন ‘ন্যাম ফ্ল্যাটে’ উঠেন। এরপর বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ শুক্রবার তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য হোম কোয়ারেন্টাইনে আছেন বলেও জানান হুইপ।

এদিকে আক্রান্ত ওই সংসদ সদস্য বলেন, ‘এখনো রিপোর্ট হাতে পাইনি। তবে আইইডিসিআর থেকে আমাকে পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।’

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪